জাতীয়



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ০৭ / ২০২১


‘শিশু বক্তা’ রফিকুল মাদানী আটক


191

Shares

রাষ্ট্রবিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শিশুবক্তা নামে খ্যাত মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে আটক করেছে র‍্যাব।

আজ বুধবার (৭ এপ্রিল) নেত্রকোনা থেকে তাকে আটক করা হয়েছে।

খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রইসুল আজম। এ ছাড়া র‍্যাব সদর দপ্তর থেকে রফিকুল ইসলাম মাদানীকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ২৫ মার্চ মতিঝিল এলাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফর বিরোধী মিছিল ও ভাঙচুরের সময় তাকে আটক করেছিল পুলিশ। তবে কয়েক ঘণ্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।

জাতীয়