আন্তর্জাতিক



দেশদর্পণ ডেস্ক

মে / ৩১ / ২০২৬


লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট দুর্গে ইসরায়েলি পতাকা


14

Shares


লেবাননের দক্ষিণাঞ্চলের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গের ওপর ইসরায়েলের জাতীয় পতাকা ও গোলানি ব্রিগেডের ব্যানার উড়ানোর ছবি সম্প্রচার করেছে ইসরায়েলি ব্রডকাস্টিং করপোরেশন।

দক্ষিণ লেবাননের পাহাড়চূড়ায় দাঁড়িয়ে থাকা প্রায় ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ, যেটির আরবি নাম ‘কালাত আল-শাকিফ’। 

বহু শতাব্দী ধরে বিভিন্ন সাম্রাজ্য, ধর্মযুদ্ধ, দখলদারিত্ব এবং প্রতিরোধের সাক্ষী এই দুর্গটি।

আজ রবিবার (৩১ মে) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা করেছেন, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিউফোর্ট দুর্গ দখল করেছে। 

কাৎজের ভাষ্য, এটি গ্যালিলি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানগুলোর একটি।

এদিকে, অভিযানে অংশ নেওয়া সেনাদের ছবিও প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এক বিবৃতিতে তারা দাবি করে, 'আমাদের বাহিনী লিতানি নদী অতিক্রম করেছে এবং নদীর উত্তরাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা সম্প্রসারণ করেছে।'

শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও নিশ্চিত করেন যে, দেশটির সেনারা লিতানি নদী পার হয়েছে। ইসরায়েলের উত্তর সীমান্তে 'ডিভিশন-৩৬' পরিদর্শনের সময় তিনি বলেন, লেবাননজুড়ে হিজবুল্লাহবিরোধী বৃহত্তর অভিযানের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনী বৈরুত ও বেকা উপত্যকাতেও অভিযান পরিচালনা করছে।


ওয়াইএফ/০৩

আন্তর্জাতিক