জাতীয়



দেশদর্পণ ডেস্ক

মে / ২৬ / ২০২৬


ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল


14

Shares


রাজধানী ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৬। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইএমসিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহ থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণে এবং সখীপুর থেকে ২২ কিলোমিটার উত্তর-পূর্বে।

এর ভৌগোলিক অবস্থান ছিল ২৪ দশমিক ৩৩ উত্তর অক্ষাংশ এবং ৯০ দশমিক ৩৯ পূর্ব দ্রাঘিমাংশ।



ওয়াইএফ/০১

জাতীয়