সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

মে / ২২ / ২০২৬


তিন দফা দাবি নিয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার বিক্ষোভ সমাবেশ


39

Shares


শিক্ষাখাতে জিডিপির ন্যূনতম ৬ শতাংশ বরাদ্দ নিশ্চিত করা, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত বাতিল, শারীরিক শিক্ষা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ এবং একই ধারার বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও সার্বজনীন শিক্ষানীতি প্রণয়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ।

আজ শুক্রবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের সভাপতি সন্দীপ দাস সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুস্মিতা বিশ্বাস অথৈ সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুরারিচাঁদ কলেজের সংগঠক স্বাধীন দেব, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক অঝর তালুকদার এবং সহকারী সাধারণ সম্পাদক প্রতীক দাস।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বক্তারা তিন দফা দাবির পাশাপাশি সারাদেশে অব্যাহত খুন, নারী ও শিশু ধর্ষণের সুষ্ঠু বিচার দাবি করেন। সমাবেশে বক্তারা বলেন, ‘যেখানে দেশের শিক্ষার্থীদের ক্লাসরুম ও গবেষণাগারে শিক্ষা ও গবেষণায় ব্যস্ত থাকার কথা, সেখানে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে আন্দোলন করতে হচ্ছে। বক্তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে দোষীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।’


ওয়াইএফ/০৪

সিলেট প্রতিক্ষণ