জাতীয়



দেশদর্পণ ডেস্ক

সেপ্টেম্বর / ১১ / ২০২৪


সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার


137

Shares


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সমকালকে বলেন, তৌফিক-ই-ইলাহী চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর প্রক্রিয়া চলছে। বুধবার (আজ) তাঁকে আদালতে হাজির করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে গুলশান এলাকায় এ অভিযান চালায় ডিবি। পরে তাঁকে নেওয়া হয় রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে।

তৌফিক-ই-ইলাহী ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। সেদিন থেকে তৌফিক-ই-ইলাহীও আত্মগোপনে ছিলেন।


ওয়াইএফ/০১

জাতীয়