জাতীয়



ডেস্ক রিপোর্ট

সেপ্টেম্বর / ০৫ / ২০২২


পররাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী ভারতে, সঙ্গে নেই পররাষ্ট্রমন্ত্রী


151

Shares

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে আজ সোমবার সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এ সফরে থাকার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের। তবে শারী‌রিক অসুস্থতার কার‌ণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয়েছে তাকে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের একজন কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে জানান, শারী‌রিক অসুস্থার কার‌ণে ভার‌ত সফ‌রে যে‌তে পা‌রেন‌নি পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট সকাল ১০টা ১৭ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

জাতীয়