জাতীয়



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ০৮ / ২০২১


'নির্দেশ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান-মাদ্রাসা খোলা রাখলে ব্যবস্থা'


284

Shares

সরকারি নির্দেশ অমান্য করে কেউ শিক্ষা প্রতিষ্ঠান বা মাদ্রাসা খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।


বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।


এ সময় তিনি বলেন, 'হেফাজত ইসলাম ধর্মের দোহাই দিয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের ব্যবহার করছে।' হেফাজত যেভাবে ধ্বংসাত্বক ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে তাদেরকে দেয়া সনদ ও ডিগ্রি বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

জাতীয়