জাতীয়



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ২০ / ২০২১


'মামুনুলের নির্দেশে মসজিদে মুসল্লিদের ওপর হামলা'


204

Shares

মসজিদ আমলরত অবস্থায় তাবলিগ জামাতের কয়েকজনকে পিটিয়ে আহত করেছিলেন মামনুল হকের অনুসারীরা।


যার নির্দেশদাতা ছিলেন মামনুল হক ও তার ভাই মাহফুজুল হক। মামলার এজাহার ও বাদীর দেয়া বক্তব্য থেকে এসব তথ্য পাওয়া গেছে। বাদী জানান, মসজিদের জুতার বক্সস্ট্যান্ড দিয়ে পেটানোয় তাকে হাসপাতালেও থাকতে হয়।


এ মামলার কারণেই বহুল আলোচিত মামুনুল এখন রিমান্ডে আছেন। রাষ্ট্রদ্রোহসহ নানা অভিযোগ থাকা প্রায় দেড় ডজন মামলার আসামি মামুনুল হক। গ্রেপ্তারের পর রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে ২০২০ সালের মোহাম্মদপুরে ধর্মীয় অনুভুতিতে আঘাত দেয়ার একটি মামলায়। মামলার বাদী তাবলীগ জামাত করেন। আর এটাই তাদের মারধর করার মূল কারণ বলে জানান তিনি।


বাদী বলেন, আমাদের বৃদ্ধ আমীর সাহেবকে মেরে ফেলে দিয়েছে, আমি উনাকে বাঁচানোর জন্য উনার ওপর শুয়ে পড়েছিলাম। পরে আমাকে মসজিদে যা পেয়েছে তা দিয়েই আমাকে মেরেছে।'

জাতীয়