জাতীয়



দেশদর্পণ ডেস্ক

এপ্রিল / ২৫ / ২০২১


করোনায় মৃত্যু ১১ হাজার ছাড়ালো দেশে, আজ ১০১ মৃত্যু


352

Shares

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫৩ জনে।

আজ রবিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি বলা হয়, সরকারি ও বেসরকারি ৩৫০টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৪৪৮টি নমুনা সংগ্রহ ও ২১ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয় দুই হাজার ৯২২ জন।

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল সাত লাখ ৪৫ হাজার ৩২২ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৯৪ শতাংশ।

আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪ হাজার ৩০১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৮৮ দশমিক ২১ শতাংশ।

জাতীয়