253
Sharesদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জনের মৃত্যু হয়েছে; যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ৪৫ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে ২৬ হাজার ৯৩১টি নমুনা পরীক্ষা করে এই সময়ের মধ্যে ৫ হাজার ৩৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে; যা দেশে একদিনে সর্বোচ্চ রেকর্ড। এর আগে গত ২৯ মার্চ ৫ হাজার ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর সব মিলিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ১১ হাজার ২৯৫ জন হয়েছে।
বুধবার (৩১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।