14
Sharesযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এডওয়ার্ডস বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই মার্কিন বোমারু বিমান বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।
সোমবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পরপরই জরুরি সেবা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি এখনো চলমান রয়েছে।
তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস যুক্তরাষ্ট্রের দীর্ঘপাল্লার কৌশলগত বোমারু বিমান। এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং সর্বোচ্চ ৭০ হাজার পাউন্ড পর্যন্ত অস্ত্র ও সরঞ্জাম বহন করতে পারে।
মার্কিন বিমান বাহিনীর বহরে থাকা প্রতিটি বি-৫২ বিমানের আনুমানিক মূল্য প্রায় ১১ কোটি মার্কিন ডলার।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা পরে জানানো হবে।