খেলাধুলা



দেশদর্পণ ডেস্ক

জুন / ১৩ / ২০২৬


বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয়


16

Shares


বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে এবার ধ্বনিত হলো  সিলেট অঞ্চলের তরুণের কণ্ঠের সুর। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে চলমান ফিফা বিশ্বকাপ ২০২৬-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন সিলেটের অঞ্চলের সন্তান, বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও সংগীত পরিচালক সঞ্জয় দেব।

গতকাল শুক্রবার (১২ জুন) কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি এবং ফরাসি হিপহপ তারকা ভেজেড্রিমের সঙ্গে 'সির সির' গানে মঞ্চ মাতিয়েছেন সঞ্জয়।

১৯৯১ সালের ১৮ ডিসেম্বর শ্রীমঙ্গলে জন্মগ্রহণ করলেও সঞ্জয়ের পারিবারিক শিকড় সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে। সুনামগঞ্জের প্রয়াত বিশিষ্ট চিকিৎসক ডা. ধীরেন্দ্র দেব চৌধুরীর দৌহিত্র তিনি। সঞ্জয়ের মা মিতা দেব ছিলেন ডা. ধীরেন্দ্র দেবের চতুর্থ সন্তান, যিনি নিজেও এলাকায় সুকণ্ঠী গায়িকা হিসেবে পরিচিত ছিলেন। সংগীতের এই উত্তরাধিকার আরও পুরনো কারণ সঞ্জয়ের দিদাও নিয়মিত সংগীতচর্চার সঙ্গে যুক্ত ছিলেন।



‘ব্রাজিল পারে না তাই আর্জেন্টিার সাপোর্টার-



প্রায় দেড় দশক আগে পরিবারটি সুনামগঞ্জ ছেড়ে স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই ক্যালিফোর্নিয়ার সান জোসেতে বেড়ে ওঠেন সঞ্জয়। সান জোসে স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় স্নাতক শেষ করে পারিবারিক সুরের ধারাকে পেশায় রূপ দেন তিনি।

বর্তমানে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এই ইলেকট্রনিক মিউজিক প্রযোজক নির্বাহী প্রযোজক কুণাল আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বিদেশি শিল্পীদের পাশাপাশি বাংলাদেশের হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের সঙ্গেও কাজ করেছেন তিনি।


ওয়াইএফ/০৫

খেলাধুলা