খেলাধুলা



ডেস্ক রিপোর্ট

জুলাই / ১৪ / ২০২২


নাসুম

সিলেটের নাসুম জানিয়ে দিলেন, ‘নতুন বাঘ আসছে’!


181

Shares

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের জয়ের নায়ক সিলেটের ছেলে নাসুম আহমেদ। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। এসব ছাপিয়ে আলোচনায় নাসুমের প্রথম ওয়ানডে উইকেট প্রাপ্তির উদযাপন।

প্রথম ওয়ানডেতে উইকেট না পাওয়ার আক্ষেপ দ্বিতীয় ওয়ানডেতে মেটানোর পর নাসুমের উদযাপনটা ছিল চোখে পড়ার মতো। তিনি ‘টি’ ভঙ্গিতে উদযাপন করেন। ম্যাচে শেষে এর কারণও জানিয়েছেন।

পুরস্কার বিতরণীর সময় নাসুমের কাছে সেই উদযাপনের কারণ জানতে চান উপস্থাপক ড্যারেন গঙ্গা। তখন নাসুম বুঝিয়ে দেন, ‘টি’ দিয়ে আসলে টাইগার বুঝিয়েছেন তিনি। নাসুম বলেন, ‘এর অর্থ হলো, নিউ টাইগার ইজ কামিং (নতুন বাঘ আসছে)।’

তবে ম্যাচের সময় নাসুমের উদযাপন দেখে আপাতত দৃষ্টিতে মনে হয়েছিল এটি রিভিউয়ের সংকেত। এর পেছনে যুক্তিও আছে। রিভিউ এর আগে নাসুমের ওয়ানডে উইকেট প্রাপ্তির অপেক্ষাটা যে বাড়িয়েছে।

রিভিউয়ের কারণে তিনবার প্রথম ওয়ানডে উইকেট থেকে বঞ্চিত হয়েছেন এই বাঁহাতি স্পিনার। অবশেষে শামার ব্রুকসকে বোল্ড করে হাসতে হাসতে রিভিউয়ের মতো সংকেত দেখিয়ে উদযাপন করেন নাসুম।

ম্যাচশেষে অবশ্য জানান এটি রিভিউ এর সংকেত ছিল না, ওই উদ্‌যাপন দিয়ে তিনি 'T' বুঝিয়েছিলেন। এ ছাড়া নিজের বোলিং নিয়ে নাসুম বলেন, ‘আলহামদুলিল্লাহ আমি খুব রোমাঞ্চিত ছিলাম যে প্রথম ম্যাচে কোনো উইকেট পাইনি, পরের ম্যাচে যাতে উইকেট পাই।

আমি জায়গায় বল করার চেষ্টা করেছি। উইকেটে যে সুবিধা ছিল, সেটা নেওয়ার চেষ্টা করেছি।’

খেলাধুলা