সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

মার্চ / ২১ / ২০২১


সিলেটে হোটেলের কোয়ারেন্টিন থেকে লাপাত্তা ৯ প্রবাসী ফিরেছেন


214

Shares

সিলেট নগরের আম্বরখানাস্থ হোটেল ব্রিটেনিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে লাপাত্তা হওয়া ৯ প্রবাসী হোটেলে ফিরে এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) যুক্তরাজ্য ফেরত ৩৫ জন নগরের আম্বরখানার হোটেল ব্রিটানিয়াতে কোয়ারেন্টিনে ছিলেন৷ তাদের মধ্যে এই ৯ জনও ছিলেন। কিন্তু আজ কোনো একসময় সবার অগোচরে তারা হোটেল থেকে লাপাত্তা হয়ে যান। এ খবর জানাজানি হলে তোলপাড় শুরু হয়। পুলিশও তৎপর হয়। পরে হোটেল কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা রাত আটটার কিছুক্ষণ আগে ফিরে আসেন।  

এ বিষয়ে জানতে চাইলে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় হোটেলের মার্কেটিং কর্মকর্তা কাওসার খান বলেন, ‘প্রতিদিন সকাল ও রাতে দুইবার গণনা করা হয়। সকালেও আমরা গণনা করার সময় এ ৯ জন হোটেলে ছিলেন। পরে সকালে তারা হোটেলের কোরিডোরে হাটাহাটি করার সময় সকাল ১০ টা থেকে বেলা ২ টার কোনো একসময় তারা হোটেল থেকে বেরিয়ে যান। পরে এসব প্রবাসীদের সঙ্গে যোগাযোগ করলে তারা জানিয়েছেন, ‘নিকটাত্মীয় কেউ একজন গুরুতর অসুস্থ হওয়ায় তারা বেরিয়ে গেছেন। ইতোমধ্যে তারা হোটেলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন।’ রাত সাড়ে আটটার দিকে তিনি জানান ওই নয় প্রবাসী ফিরে এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

এ বিষয়ে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের সিলেট মিররকে বলেন, ‘রাত ৮টার কিছু পর তারা হোটেলে ফিরে এসেছেন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বিষয়টি আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ দেখবেন।


সিলেট প্রতিক্ষণ