আইন-আদালত



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৮ / ২০২২


sylhet city

হাইকোর্টে আবরার হত্যা মামলার বিচারকের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা


185

Shares

রংপুরের শিশু আনন্দ হত্যা মামলায় বিচারে আইনের বিচ্যুতি ঘটায় তৎকালীন রংপুরের অতিরিক্ত জেলা জজ, বর্তমানে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন।

এ বিচারক আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় দিয়েছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. কামরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি ৫ বছরের শিশু আনন্দ হত্যা মামলার আসামিদের ডেথ রেফারেন্স ও আপিল শুনানিকালে বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানকে তলব করেন হাইকোর্ট।

আইন-আদালত