লাইফ স্টাইল



ডেস্ক রিপোর্ট

এপ্রিল / ১৮ / ২০২২


politicks,news

গরমে তাল খাওয়ার যত উপকারিতা


157

Shares

বৈশাখের দারুণ দহনে দগ্ধ হচ্ছে চরাচর। সঙ্গে গ্রীষ্ম তার ডালা সাজাতে শুরু করেছে নানান স্বাদের ফলসম্ভারে। তীব্র গরমে প্রাণ জুড়াতে কাজ করে তালশাঁস। বাজারে বিক্রেতাদের ভ্যানগাড়িতে ডাবের পাশাপাশি মিলছে রসাল কচি তালশাঁস। তালশাঁস যে শুধু খেতেই ভালো, তা কিন্তু নয়। এতে নানা পুষ্টিগুণও আছে।

তালশাঁসে থাকে আয়োডিন, মিনারেলস, পটাশিয়াম, জিঙ্ক এবং ফসফরাস। এসব পুষ্টি উপাদান গরমে শরীর ভালো রাখে। বিশেষজ্ঞরা গরমে তালশাঁস খাওয়ার পরামর্শ দেন। এটি এই সময়ে শরীরে শক্তি জোগানোর পাশাপাশি দৈহিক তাপমাত্রা কমাতেও কাজ করে।

শরীর আর্দ্র রাখে

গরমে শরীরে পানির অভাব দেখা দেওয়াটা অস্বাভাবিক নয়। এ সময় শরীরকে ভেতর থেকে আর্দ্র রাখতে কার্যকরী একটি ফল হলো তালের শাঁস। এটি যদিও হালকা একটি ফল তবে গরমে খুব বেশি খেলে পেট গরম হতে পারে। তাই তালশাঁস অল্প পরিমাণে খাওয়াই ভালো।

পেটের সমস্যা সারায়

গরমে অনেকের পাকস্থলীর সমস্যা, পেট গরম এবং জ্বালা ভাব দেখা দিতে পারে। এসব সমস্যার ক্ষেত্রে সমাধান দিতে পারে তালশাঁস। আপনি যদি এই সময় খাবারের তালিকায় অল্প করে তালশাঁস রাখেন তবে দূর হবে এ ধরনের সমস্যা। সেইসঙ্গে হজমশক্তি ভালো করতেও কাজ করে এটি।

লিভার সুরক্ষিত রাখে

বর্তমানে লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এর একটি বড় কারণ আমাদের খাদ্যাভ্যাস। খাবারের তালিকা থেকে অতিরিক্ত তেল-মসলাযুক্ত খাবার বাদ দেওয়ার পাশাপাশি খেতে পারেন তালশাঁস। এটি আপনার লিভারকে সুরক্ষিত রাখতে কাজ করবে।

অ্যালার্জি ও চুলকানির সমস্যা

গরমে ত্বকে চুলকানির সমস্যা দেখা দেয় অনেকের। শরীরে সৃষ্ট অ্যালার্জি ও চুলকানির সমস্যা কমাতে সাহায্য করে তালশাঁস। গরমে নিয়মিত তালশাঁস খেলে দূরে থাকা যাবে এ ধরনের সমস্যা থেকে। সেইসঙ্গে এটি শরীরে পানির অভাব দূর করে শরীরকে আর্দ্র রাখতেও কাজ করবে।

লাইফ স্টাইল