এক্সক্লুসিভ



ডেস্ক রিপোর্ট

ফেব্রুয়ারী / ২৩ / ২০২২


news part

শিক্ষার্থীদের


138

Shares

এন্টারপ্রেনার অর্গানাইজেশন (ইয়ো)। গ্লোবাল বিজনেস এন্টারপ্রেনার অর্গানাইজেশন। বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে ৬১টি দেশে ইয়ো সংঘ ফেনের কার্যক্রম রয়েছে। এই সংগঠন মূলত যুবকদের এন্টারপ্রেনার বানাতে কাজ করছে। চলতি বছরের এপ্রিল মাসে আমেরিকায় অনুষ্ঠিত হবে ইয়ো গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড।

৬১টি দেশের ৬১টি বিজনেস আইডিয়া কমপিটিশন হবে সেখানে। সে লক্ষ্যে প্রতিটি সদস্য দেশের ন্যায় ইয়ো শ্রেষ্ঠ সব আইডিয়া পাওয়ার জন্য বেশ কিছুদিন ধরে বাছাইয়ের কাজ করে। তারা স্নাতক ও স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পান। প্রায় ১০০০ আইডিয়া খুঁজে পান তারা।

বিচারকমণ্ডলী প্রথম ধাপে ১০ জনের আইডিয়া নির্বাচিত করেন। এরপর দ্বিতীয় ধাপে ৫ জনের আইডিয়া গ্র্যান্ড ফাইনালের জন্য চূড়ান্ত করেন। আজ অনুষ্ঠিত হবে ইয়ো গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডস বাংলাদেশের ফাইনাল রাউন্ড। এতে অনুষ্ঠানেই উপস্থাপন করা হবে ৫ বিজয়ীর বিজনেস আইডিয়া। আর এরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলভি রহমান, শাহরিয়ার হোসাইন বাবলা ও লামিয়া তানজিন তানহা।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর আহনাফ সাদাত জাকারিয়া এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) এর আশরাফ হোসাইন শচিন। এদের মধ্যে যার আইডিয়া বিচারকমণ্ডলীর বিবেচনায় শ্রেষ্ঠ হবে তার আইডিয়া যাবে আমেরিকায় অনুষ্ঠিত গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।

এ ব্যাপারে কথা হয় ইয়ো বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট মাইক কাজীর সঙ্গে। তিনি মানবজমিনকে বলেন, গত ৬ বছর ধরে বাংলাদেশের শিক্ষার্থীদের বিজনেস আইডিয়া ইয়ো বাংলাদেশ বিশ্ব দরবারে তুলে ধরছে। এবারো তুলে ধরবো।

আমরা পাঁচজনের শ্রেষ্ঠ আইডিয়া তুলে আনতে সক্ষম হয়েছি। আজ এক জমকালো অনুষ্ঠানে বিচারকমণ্ডলীর সামনে সেসব আইডিয়া তুলে ধরবেন আমাদের মনোনীত পাঁচ বিজয়ী। বিচারকদের বিবেচনায় যার আইডিয়াটি প্রথম হবে তিনি যাবেন আমেরিকায় অনুষ্ঠিত গ্লোবাল বিজনেস স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে।

এক্সক্লুসিভ