541
Sharesদোকানপাট খুলে দেয়ার পর নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছোট ছোট ট্রলারে করে ভোলার মেঘনা নদী পাড়ি দিচ্ছেন যাত্রীরা।
আজ সোমবার সকালে স্বাস্থ্যবিধি না মেনে ভোলার ইলিশা থেকে নিজ নিজ গন্তব্যস্থলে রওনা হন যাত্রীরা। ট্রলারে মেঘনা নদী পাড়ি দিয়ে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাট থেকে ট্রাক ও মাইক্রোবাসে করে ঢাকা ও চট্টগ্রাম পাড়ি দিচ্ছেন তারা।
একইভাবে অনেকে ভোলায় ফিরছেন । এতে করে যে কোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে। লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের কয়েকজন ব্যবসায়ী প্রশাসনকে ম্যানেজ করে ট্রলারে যাত্রী পারাপার করছে বলে অভিযোগ রয়েছে।