সিলেট প্রতিক্ষণ



নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর / ০৪ / ২০২৪


ওসমানী বিমানবন্দরে মিলল দেড় কোটি টাকার স্বর্ণের বার


119

Shares


সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান উদ্ধার করা হয়েছে। পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হওয়া স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা।

বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮ বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানের সিটের পাশের ভেরে একটি পলিথিনের ব্যাগ থেকে ১১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। এর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা। 

এসব তথ্য নিশ্চিত করেছেন কাস্টমস বিভাগের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারি কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ। তিনি দেশদর্পণ-কে বলেন, ‘পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মাল সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।’


সিলেট প্রতিক্ষণ